শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

হাসিনার ফ্যাসিবাদী রাজনীতির স্থান বাংলাদেশে আর হবে না: জিয়াউর রহমান

পলাতক শেখ হাসিনার নেতৃত্বাধীন ‘ফ্যাসিবাদী রাজনীতির’ বাংলাদেশে আর কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন, জনগণ গণতন্ত্র, জবাবদিহিতা ও আইনের শাসনের পক্ষে অবস্থান নিয়েছে এবং যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে যুবদল কেন্দ্র ঘোষিত সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন বায়েজিদ বোস্তামী থানা ও পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর ২ নম্বর গেট ষোলশহর এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি মুরাদপুর হয়ে বহদ্দারহাট মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জিয়াউর রহমান জিয়া বলেন, “সুশীলগোষ্ঠীর আড়ালে পরিচালিত ষড়যন্ত্রমূলক রাজনীতি জনগণের প্রকৃত সমস্যাকে আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। একটি সুস্থ গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র গঠনের জন্য মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিত করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির আলোকে দেশ এগিয়ে যাচ্ছে। বিদেশি আদর্শনির্ভর রাজনীতি দেশের মানুষ অতীতে যেমন প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও করবে।”

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস আহমেদ মুন্না।

সমাবেশে বক্তারা বলেন, “বীর চট্টলার মাটি জাতীয়তাবাদী আদর্শের ঘাঁটি। শেখ হাসিনাবিরোধী আন্দোলনে চট্টগ্রামের যুবদল নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অতীতের মতো ভবিষ্যতেও অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকবে যুবদল।”

তারা আরও বলেন, “পরাজিত অপশক্তি ও দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। যুবদল দেশের যুবসমাজের অধিকার, গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুসা, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, আবদুল্লাহ আল টিটু, রাশেদুল ইসলাম লেবুসহ মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...