চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী Dr. Zubaida Rahman।
এর আগে সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।
‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস (এএমএনসি)’ শীর্ষক এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও এতে অংশগ্রহণ করেন Amadou Oury Bah, Olzhas Bektenov, Kim Min-seok, Nyam-Osor Uchral এবং Milojko Spajić।
সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, একাডেমিক ও গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি অংশ নেন। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, উদ্ভাবন, বিনিয়োগ এবং টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোস’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ের সফল অভিজ্ঞতা ও সেরা চর্চাগুলো গ্রহণের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে এটি বৈশ্বিক অর্থনৈতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।
সাব্বির, চট্টলা২৪

