শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সূচক ও লেনদেনে পতন, এক সপ্তাহে ডিএসই হারাল ৯১৪ কোটি টাকার বাজারমূলধন

ঢাকা, ২৭ জুন: বিদায়ী সপ্তাহে (২১-২৫ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক, লেনদেন এবং বাজারমূলধন—তিন ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। সপ্তাহজুড়ে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমায় ডিএসইর বাজারমূলধন কমেছে ৯১৪ কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজারমূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজারমূলধন ৯১৪ কোটি টাকা বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমেছে।

একই সময়ে লেনদেনেও বড় ধরনের পতন হয়েছে। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৭৫৭ কোটি ৮২ লাখ টাকার, যা আগের সপ্তাহের ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকার তুলনায় ১ হাজার ৬৬১ কোটি ৩৯ লাখ টাকা কম।

সূচকের দিক থেকেও ছিল নেতিবাচক প্রবণতা। সপ্তাহ শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫২ পয়েন্টে নেমে এসেছে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ২ হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৫টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ২২২টির দাম কমেছে এবং ২১টির দাম অপরিবর্তিত ছিল।

সামগ্রিকভাবে সপ্তাহজুড়ে দরপতনের পাল্লা ভারী থাকায় শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...