শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশকে ভুলতে পারেননি এমিলিয়ানো, বললেন—‘দেশটিকে সত্যিই ভালোবাসি’

ডালাস: বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও বাংলাদেশের ভক্ত-সমর্থকদের প্রতি নিজের ভালোবাসার কথা জানাতে ভোলেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তিন বছর আগে বাংলাদেশ সফরের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ও তাদের অকুণ্ঠ সমর্থন তাঁর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

বাংলাদেশ সময় রোববার সকালে ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জিওভান্নি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলে জয় তুলে নিয়ে শতভাগ সাফল্য নিয়ে নকআউট পর্বে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মিক্সড জোনে গণমাধ্যমের সঙ্গে কথা বলার পর টি স্পোর্টসসহ উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গেও আলাদাভাবে কথা বলেন এমিলিয়ানো। সেখানেই বাংলাদেশের প্রতি নিজের আবেগ প্রকাশ করেন তিনি।

এমিলিয়ানো বলেন, “বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।”

তিনি আরও বলেন, “আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশে যাওয়ার অভিজ্ঞতা থেকে সেটা খুব ভালোভাবেই বুঝেছি। তারা যেভাবে আর্জেন্টিনাকে ভালোবাসে, সেটা আমার দারুণ লাগে। বাংলাদেশের মানুষের সমর্থন আমি ভালোবাসি। বাংলাদেশের জন্য আমার পূর্ণ ভালোবাসা।”

২০২৩ সালে সংক্ষিপ্ত বাংলাদেশ সফরে এসে হাজারো ভক্তের উচ্ছ্বসিত ভালোবাসায় সিক্ত হয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। সেই স্মৃতি এখনও তাঁর মনে গেঁথে আছে। বিশ্বকাপের মঞ্চেও বাংলাদেশের সমর্থকদের কথা স্মরণ করে আবারও কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করলেন আর্জেন্টিনার এই তারকা গোলরক্ষক।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ...

নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ: আমির খসরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত্যেকের...

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম...

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি: এফবিআইয়ের গোপন নথি ফাঁস

  বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় তিন সপ্তাহ আগে। কিন্তু মাঠের...