বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রথমার্ধেই দুই গোল, শেষ ষোলো নিশ্চিত করল মেক্সিকো

ঘরের মাঠে দারুণ এক জয় তুলে নিয়ে আট বছর পর আবারও বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মেক্সিকো। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলোয় খেলেছিল মেক্সিকো।

মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিলেন অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেজ। ষষ্ঠ মিনিটে ফ্রি হেডার পেয়েও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি।

তবে ২২ মিনিটে হুলিয়ান কিনিয়োনেস গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর ৩১ মিনিটে ১০ গজ দূর থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ৩৫ বছর বয়সী হিমেনেজ। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো।

ইকুয়েডরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। ১৮ মিনিটে জন ইয়েবোয়ার শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ৪০ মিনিটে আরেকটি নিশ্চিত সুযোগ নষ্ট হয়, যখন মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেল দারুণ এক সেভ করে দলকে রক্ষা করেন।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি ইকুয়েডর। বরং ৬৭ মিনিটে সেজার মন্তেসের শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক এরনান গালিন্দেজ। শেষ দিকে মেক্সিকো আরও একটি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ম্যাচের যোগ করা সময়ে ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়ে লাল কার্ড দেখেন। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখ চেপে ধরে কিছু বলার ঘটনায় ভিএআরের সহায়তায় তাকে মাঠ থেকে বের করে দেন রেফারি। এ নিয়ে চলতি বিশ্বকাপে নতুন এই নিয়মে লাল কার্ড দেখা দ্বিতীয় ফুটবলার হলেন তিনি। এর আগে একই কারণে লাল কার্ড দেখেছিলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ...

নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ: আমির খসরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত্যেকের...

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম...

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি: এফবিআইয়ের গোপন নথি ফাঁস

  বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় তিন সপ্তাহ আগে। কিন্তু মাঠের...