বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়িয়েই বায়ার্ন মিউনিখে মরক্কোর ফরোয়ার্ড সাইবারি

বিশ্বকাপে মরক্কোর জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই বড় পুরস্কার পেলেন ইসমায়েল সাইবারি। ডাচ চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন ছেড়ে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বুধবার সাইবারিকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় বায়ার্ন। তবে চুক্তির মেয়াদ কিংবা আর্থিক শর্ত প্রকাশ করেনি ক্লাবটি। ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, এই ট্রান্সফারে বায়ার্নকে গুনতে হয়েছে প্রায় ৫ কোটি ৫০ লাখ ইউরো। বিশ্বকাপ শেষ হওয়ার পর নতুন ক্লাবে যোগ দেবেন মরক্কোর এই তারকা।

২০২০ সালে পিএসভি আইন্দহোভেনে যোগ দেওয়া সাইবারি সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪২ ম্যাচে করেছেন ৪২ গোল। সদ্য সমাপ্ত মৌসুমে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। ২৭টি লিগ ম্যাচে ১৫ গোল করে পিএসভির টানা তৃতীয় লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

চলমান বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন সাইবারি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করে মরক্কোকে শেষ ষোলোতে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। এছাড়া শেষ বত্রিশে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারের শেষ শট থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।

এবার শেষ ষোলোতে কানাডার মুখোমুখি হবে মরক্কো। গত বিশ্বকাপে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল দলটি। সাইবারির কাছ থেকে এবারও বড় কিছুর প্রত্যাশা মরক্কো সমর্থকদের।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...