বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ‘আমরা জুলাই যোদ্ধা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিএনপি-সমর্থিত জুলাই যোদ্ধাদের সংগঠন ‘আমরা জুলাই যোদ্ধা’র চট্টগ্রাম জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ৮ জুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম আবির নির্বাচিত হন। তাদের নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ কমিটি ১ জুলাই কেন্দ্রীয় কমিটির অনুমোদন পায়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন সহেল সিদ্দিকী রনি। ১ নম্বর সহসভাপতির দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহিদ হোসেন। সাংগঠনিক সম্পাদক (মহানগর) হয়েছেন আব্দুল্লাহ আল শাহেদ, সাংগঠনিক সম্পাদক (উত্তর জেলা) মারুফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ জেলা) রাকিবুল ইসলাম।

সংগঠনের দাবি, জুলাই আন্দোলনের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আন্দোলনে সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের সমন্বয়ে এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা কমিটির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম আবিরসহ নেতৃবৃন্দ।

নেতারা বলেন, নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে জুলাই যোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা, আহত ও ক্ষতিগ্রস্ত সদস্যদের পুনর্বাসনে কার্যকর ভূমিকা রাখা এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। পাশাপাশি জুলাই যোদ্ধাদের যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে।

তারা আরও বলেন, “ব্যক্তির চেয়ে সংগঠন বড়”-এই নীতিকে সামনে রেখে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে। চট্টগ্রাম জেলার জুলাই যোদ্ধাদের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষায় নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে বলেও জানান তারা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...