বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার ৭, পরীক্ষা দেয়নি ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী

বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম দিনের পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কমিটির তথ্য অনুযায়ী, বহিষ্কৃত সাত পরীক্ষার্থীর মধ্যে যশোর শিক্ষা বোর্ডের দুইজন, কুমিল্লা শিক্ষা বোর্ডের একজন, দিনাজপুর শিক্ষা বোর্ডের একজন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের একজন, মাদরাসা শিক্ষা বোর্ডের একজন এবং কারিগরি শিক্ষা বোর্ডের একজন রয়েছেন।

সকাল ১০টায় বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষার মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে অংশ নেয় ৮০ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী। সেখানে অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৭৮ জন।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...