বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মাননা, প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ

জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদের সম্মান জানিয়ে স্মৃতি স্মারক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন ২০২৬’-এ তিনি এ স্মৃতি স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে জুলাই-২৪ গণ-অভ্যুত্থানে শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। পরে শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাইযোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমনও প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন।অনুষ্ঠানের সঞ্চালক জানান, মঞ্চে উপস্থিত প্রতিনিধিদের মাধ্যমে প্রতীকীভাবে স্মৃতি স্মারক প্রদান করা হলেও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সব সদস্য এবং আহতদের জন্য পৃথক স্মৃতি স্মারক সংরক্ষিত রয়েছে। নির্ধারিত সময়ে সেগুলো সংশ্লিষ্ট প্রত্যেক পরিবার ও আহত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হবে।‘জুলাই জাতীয় সম্মেলন ২০২৬’-এ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...