বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি কাজে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না: তথ্য প্রতিমন্ত্রী

সরকারি কাজে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দেশের অগ্রযাত্রা ধরে রাখতে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

শনিবার নান্দাইল উপজেলা উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে প্রাধান্য দিয়ে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে বাস্তবায়ন এবং সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।

সভায় প্রতিমন্ত্রী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...