বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

১৬ বছর পর একই মাঠে বিদায়ের ইঙ্গিত, ব্রাজিল অধ্যায় শেষ করতে চলেছেন নেইমার

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোতে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করলেও ২-১ ব্যবধানের হার ঠেকাতে পারেননি তিনি। সেই পরাজয়ের পরই আবেগঘন বার্তায় জাতীয় দলের জার্সিতে নিজের অধ্যায় শেষ হওয়ার আভাস দেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলের গ্লোভো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’

কাকতালীয়ভাবে, ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। দীর্ঘ ১৬ বছর পর সেই একই মাঠেই দাঁড়িয়ে বিদায়ের ইঙ্গিত দিলেন সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

যদি এই ম্যাচই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ হয়ে থাকে, তবে ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮ অ্যাসিস্টের অসাধারণ পরিসংখ্যান রেখে বিদায় নেবেন তিনি।

এ ছাড়া চারটি বিশ্বকাপ খেলেও শিরোপার দেখা না পাওয়া দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হবেন নেইমার। এর আগে একই অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছিলেন থিয়াগো সিলভা।

দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে নেইমারের সাফল্যের ঝুলিতে রয়েছে ২০১৩ সালের কনফেডারেশনস কাপের শিরোপা এবং ২০১৬ রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে জেতা ঐতিহাসিক স্বর্ণপদক। তবে যে বিশ্বকাপ ট্রফির স্বপ্ন নিয়ে পথচলা শুরু হয়েছিল, সেই স্বপ্ন অধরাই থেকে গেল ব্রাজিলের অন্যতম সেরা এই ফুটবলারের।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ...

নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ: আমির খসরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত্যেকের...

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম...

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি: এফবিআইয়ের গোপন নথি ফাঁস

  বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় তিন সপ্তাহ আগে। কিন্তু মাঠের...