বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা ও চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টি, কত দিন চলতে পারে

<span;>আজ রোববার সকালের বৃষ্টি চরম ভোগান্তি নিয়ে এসেছে রাজধানীবাসীর জন্য। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকাল মানে তাড়াহুড়ো করে কর্মস্থলে যাত্রা। এমন একটি সকালে অনেক সড়কে পানি। সেই পানি ঠেলে যানবাহন চলছে সড়কে।
<span;>‎রাজধানীর নানা স্থানে কোনো কোনো যানবাহন নষ্ট হয়ে পড়ে আছে, এমন দৃশ্য দেখা গেছে । যানবাহনের জন্য ছাতা মাথায় দীর্ঘ সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেক মানুষকে। বড় কষ্টে পড়েছেন স্কুল–কলেজগামী শিক্ষার্থীরা।
<span;>‎
<span;>‎এ তো গেল রাজধানীর অবস্থা। বন্দরনগরী চট্টগ্রামে টানা প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। ওই নগরীর অনেক সড়কে পানি জমে আছে কয়েক দিন হলো।
<span;>‎আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামীকাল সোমবারও রাজধানীতে বৃষ্টি হতে পারে। মাঝে রাতের দিকে বৃষ্টি একটু কম হতে পারে। তবে চট্টগ্রামে বৃষ্টি আগামীকাল থেকে কমে যেতে পারে।
<span;>‎
<span;>‎আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার আর চট্টগ্রামে বৃষ্টি হয়েছে ৪১ মিলিমিটার। আর চট্টগ্রামে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ১২৯ মিলিমিটার বৃষ্টি হয়।
<span;>‎
<span;>‎আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সারা দিনই রাজধানীতে বৃষ্টি হতে পারে। চট্টগ্রামেও বৃষ্টি থাকতে পারে।

সাব্বির,চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...