বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এবার ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

ভারি বৃষ্টিপাতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে নগরবাসীর দুর্ভোগ চরমে।

‎চলমান বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি তুলেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

‎বন্যা পরিস্থিতি ও ভারি বৃষ্টিপাতের কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীনস্ত পাঁচ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিলেট বোর্ডের পরীক্ষাও স্থগিতের সুপারিশ করা হয়েছিল।

এদিকে ঢাকা বোর্ডের শিক্ষার্থী ও অভিভাবকরা দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বোর্ডের সোমবারের (১৩ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষাও স্থগিত করার দাবি তুলেছেন।

এমন দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অনেকে। মোস্তফা সানি নামের এক শিক্ষার্থী লিখেছেন, ‘ঢাকায় যদি এমন অবস্থা হয়, তাহলে দেশের অন্য জেলাগুলোর অবস্থাও খারাপ। শুধু চট্টগ্রামের পরীক্ষা স্থগিত না করে সব বোর্ডের পরীক্ষা অন্তত এক সপ্তাহের মতো স্থগিত করে রাখা উচিত।’

মাসুম সরকার নামের এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে লেখেন, ‘জলাবদ্ধতার কারণে কেন্দ্রে পৌঁছানো দায়।

‎লাখো শিক্ষার্থীর কথা ভেবে আগামীকালের (সোমবার) পরীক্ষা স্থগিত করা প্রয়োজন।‎যদিও এবিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...