মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

জমির উদ্দিন সরকারকে ‘আপাদমস্তক ভদ্রলোক’ আখ্যা সংসদে

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে ‘প্রজ্ঞাবান সংসদীয় ব্যক্তিত্ব’, ‘সফল আইনজীবী’ এবং ‘আপাদমস্তক ভদ্রলোক’ হিসেবে অভিহিত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতীয় সংসদ। শোক প্রস্তাবের ওপর আলোচনায় সরকার ও বিরোধী দলের সদস্যরা বলেন, তিনি শুধু একজন রাজনীতিবিদই নন, নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান।

রোববার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ২৩তম দিনে তাঁর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়।

আলোচনায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন ‘সেলফ-মেড ম্যান’। নিজের মেধা ও যোগ্যতায় তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি কখনো নির্বাচনে পরাজিত হননি এবং গণতন্ত্রের প্রতি তাঁর ছিল অটল বিশ্বাস। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি দলের প্রতি অনুগত ছিলেন এবং সবসময় বলতেন, ‘নির্বাচন ছাড়া গণতন্ত্রে পৌঁছানো যায় না।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁকে সবসময় সুটেড-বুটেড, আপাদমস্তক একজন জেন্টলম্যান হিসেবে দেখা গেছে। তিনি আমাদের পিতৃতুল্য ছিলেন, কিন্তু কখনোই ‘আপনি’ ছাড়া কথা বলতেন না। তিনি জানান, প্রচলিত রীতি অনুযায়ী সাবেক স্পিকারদের মতো তাঁকেও জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণেই দাফন করা হবে।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী আমলে যখন তাঁদের নেতারা আইনি সংকটে ছিলেন, তখন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তাঁদের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন। সম্মানী দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি; বরং এটিকে নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করতেন।

প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দোকার মোশাররফ হোসেন বলেন, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে হ্যাট, কোট ও ছাতা হাতে দূর থেকে কাউকে দেখলেই বোঝা যেত তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মক্কেলদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল।

আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, জাতি আজ এক মহান রাজনীতিক ও সাদা মনের মানুষকে হারিয়েছে। স্পিকার হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা করেছেন এবং তাঁর বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ওঠেনি।

শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে মরহুমের প্রতি সম্মান জানিয়ে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

বিদেশে বসে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাইছেন শেখ হাসিনা

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার...

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্য...

বৃষ্টির তীব্রতা কমতে পারে রাজধানীসহ কিছু এলাকায়

বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে জানিয়েছে...

টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই : টেলিযোগাযোগ মন্ত্রী

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের...