বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মৌসুমি বায়ুর প্রভাবে কুমিল্লায় ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

মৌসুমি বায়ুর প্রভাবে সোমবারও(১৩ জুলাই) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে কুমিল্লায় টানা ভারি বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

কুমিল্লা শহরের ঠাকুরপাড়া, স্টেডিয়াম এলাকা, রেসকোর্স, কালিয়াজুড়িসহ বেশ কয়েকটি এলাকায় সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগে পড়েছেন পথচারীরা।

সকালে জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। কোথাও কোথাও বৃষ্টির পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও দোকানপাটেও।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। বছরের পর বছর এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

এদিকে, জলাবদ্ধতা কমাতে ড্রেন ও নালা পরিষ্কারের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...