গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে সরকার জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
রোববার বিকেলে বরগুনা জেলা দায়িত্বশীলদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনরায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে।
তিনি বলেন, জনগণ রাষ্ট্র সংস্কার, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রত্যাশা করেছিল। কিন্তু সরকার সে প্রত্যাশা পূরণের পরিবর্তে জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি ও জনদুর্ভোগে মানুষ অতিষ্ঠ উল্লেখ করে জালালুদ্দীন আহমদ সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ফারুক, চট্টলা২৪

