বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জনগণের রায়ের সঙ্গে কোনো আপস নয়: জামায়াত আমির

জনগণের রায়ের সঙ্গে কোনো আপস করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদের ভেতরে দাবি আদায়ের চেষ্টা করা হবে। সেখানে ব্যর্থ হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

জুলাই আন্দোলনের সময় স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশনের দাবির কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার এসব বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না। গণভোটের রায়ও মানতে চাওয়া হচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ে গণরুম-গেস্টরুমের রাজনৈতিক সংস্কৃতি ফিরতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, যুবসমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে তাদের সঙ্গে নিয়েই আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...