বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘টাকা নিয়ে আসছি’ বলে দুই কন্যাশিশুকে রাস্তায় রেখে উধাও মা

দিনাজপুরের হাকিমপুরে দুই কন্যাশিশুকে রাস্তার পাশে রেখে ‘টাকা নিয়ে আসছি’ বলে চলে যাওয়ার পর আর ফেরেননি এক মা। দীর্ঘ সময় অপেক্ষার পর মাকে না পেয়ে হিলি থানা মোড়ে কান্নায় ভেঙে পড়ে শিশু দুটি।

রোববার (১৯ জুলাই) দুপুরে হিলি বন্দরের ৪ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় মোয়াজ্জেম হোসেন জানান, সকাল ১০টার আগে বন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন একটি অফিসের বারান্দায় দুই শিশুকে কান্নারত অবস্থায় দেখতে পান তিনি। তাদের কাছে জানতে চাইলে শিশুরা জানায়, তাদের মা ছোট ভাইকে কোলে নিয়ে চলে গেছেন। যাওয়ার সময় বলে গেছেন, ‘এখানে থাকো, টাকা নিয়ে আসছি।’ এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি।

মোয়াজ্জেম হোসেন শিশু দুটিকে খাবার কিনে দিলেও তারা খাবার না খেয়ে কান্না করতে থাকে। পরে তিনি থানায় খবর দেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশু দুটির বাবা মাদকাসক্ত এবং ঢাকায় থাকেন। অভাব-অনটনের সংসারে মা শাহনাজ ছোট সন্তানকে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে যান। এরপর তিনি আর ফিরে আসেননি।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...