চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারাদেশে মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। গত বছর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬.২০ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১১ লাখের বেশি শিক্ষার্থী পাস করলেও প্রায় ৭ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিপুলসংখ্যক শিক্ষার্থী ফেল করায় সার্বিক পাসের হারেও বড় ধরনের প্রভাব পড়েছে।
বোর্ডভিত্তিক বিস্তারিত ফলাফল এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানা যাচ্ছে।

