বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বহদ্দারহাটে হোটেলে লাশ-স্বামী পরিচয় দেওয়া সেই যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের ‘আবাসিক গুলজার’হোটেলরুম থেকে বিবি কুলসুম (৩৪) নামে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় জড়িত ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) রাতে বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২০ অক্টোবর রাত পৌনে ৮টার সময় হোটেলের বাথরুম থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, ১৯ অক্টোবর স্বামী স্ত্রী পরিচয়ে দুজন ব্যক্তি আবাসিক হোটেল গুলজারে রুম ভাড়া নেন। এর পরের দিন কোন এক সময়ে কৌশলে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পালিয়ে যান। যা সিসিটিভি দেখলে জানা যাবে। পরে রুমে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেলের লোকজন পুলিশকে খবর দেন।

এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবেদ আলী গণমাধ্যমকে বলেন, আমরা সিসিটিভি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করি। এরপর সিআইডির একটি বিশেষ টিমের সহায়তায় আমরা আসামী ফরহাদ হোসেনকে বাকলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছি।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...

শুল্কমুক্ত ২৩.৬ টন কাপড় উধাও, রাজস্ব ফাঁকি ১ কোটি ৩ লাখ টাকা

রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা...

চুনতিতে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রিফ্রেশ বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি...