শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন যুবদল নেতা ইউসুফ চৌধুরী

কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত অপপ্রচার ও উদ্দোশ্যপ্রণোদিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী।

প্রতিবাদে তিনি বলেন, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইছামতী নদীর বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদগুলোতে উদ্দ্যেশপ্রণোদিতভাবে আমার নাম জড়ানো হয়েছে। আমি কোন ধরনের বালু উত্তোলন বা বালু মহালের সাথে সম্পৃক্ত নয় এবং কাউকে এ ধরণের কর্মকাণ্ডে উৎসাহ দিই নাই।

ইউসুফ আরো বলন, আমি তিন দশক ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। কোন সময় অন্যায় কর্মকাণ্ডের সাথে ছিলাম না। কিন্তু গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের নিয়ে ষড়যন্ত্র চলাচ্ছে একটি মহল। তারই ধারাবাহিকতায় আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ইর্ষাণিত হয়ে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে।

রাকিব হাসান/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...