শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানের সাঙ্গু নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ফ্লেম খুমী (১৩)। শনিবার (৯ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার ক্যাচিংঘাটা এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় স্কুলছাত্র। নিখোঁজের একদিন পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে খোঁজাখুঁজির পর মৃতদেহ উদ্ধার করে।

নিহত ছাত্র ক্যাচিংঘাটা এলাকাস্থ বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র। তারবাড়ি রুমা উপজেলার বগালেক এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, উদ্ধার তৎপরতার দ্বিতীয়দিনে দুপুরে ঘটনাস্থল থেকে ছাত্রের মৃতদেহ পাওয়া গেছে।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...