শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বুধবার ওভাল অফিসে বাইডেন-ট্রাম্পের সাক্ষাত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে এ সপ্তাহের বুধবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। দেখা করার আগেই অব্শ্য বাইডেন রিপাবলিকানদের কাছে সুশৃঙ্খল উপায়ে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। এতে বলা হয়, শনিবার হোয়াইট হাউস জানায়, বাইডেন এবং ট্রাম্প বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে মিলিত হবেন। ৫ নভেম্বরের নির্বাচনে জয় লাভ করে ট্রাম্প ঐতিহাসিক ভাবে হোয়াইট হাউসে প্রবেশের পথ নিশ্চিত করেন। যার ফলে এক দশকেরও বেশি সময় ধরে তার বিভাজনমূলক রাজনীতি যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ছায়াপাত করেছিল সেটার অবসান ঘটলো।

৭৮ বছর বয়সী ট্রাম্প আগের তূলনায় এবার আরও বেশি পার্থক্যে জয়লাভ করেন যদিও তিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত এবং দায়িত্বে থাকার সময়ে দুটি অভিশংসনের মামলা ও ছিল। বুথ ফেরত জরিপে দেখা গেছে ভোটদাতাদের প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে অর্থনীতি ও মুদ্রস্ফীতি যা কভিডের প্রেক্ষাপটে বাইডেনের সময়ে বৃদ্ধি পায়। ৮১ বছর বয়সে তার কাজের সক্ষমতা নিয়ে উদ্বেগের কারণে বাইডেন জুলাই মাসে এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। ট্রাম্প নির্বাচনে জয়লাভ করার পর বাইডেন তাকে অভিনন্দন জানান।

খান/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ...

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে...

চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’...

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয়জন...