শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

| প্রতিনিধি, পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এসব বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেলের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, সহকারী কৃষি কর্মকর্তা সবুজ কান্তি ধর, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ উপকারভোগী প্রান্তিক কৃষকগণ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্ববাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ভুট্টা, উফশী সবজি, হাইব্রিড সবজি, সরিষা, ফেলন, চীনা বাদামসহ শীতকালীন ফসল চাষ করতে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৬ শত ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং অর্থ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল বলেন, বর্তমান সরকার কৃষিতে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার বীজ কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ অর্থ সহায়তা দিয়ে আসছে, আগামীতে কৃষকদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...