শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ছাড়িয়ে গেল আফগানিস্তান

শারজায় আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও রশিদ খানদের পেছনে পড়ে গেছে বাংলাদেশ। সিরিজ শেষ হতেই র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে জায়গা বদল করেছে বাংলাদেশ ও আফগানিস্তান।

আফগানরা ৯ থেকে উঠে এসেছে ৮–এ, বাংলাদেশ ৮ থেকে নেমে গেছে ৯–এ। অথচ ২০২২ সালে বাংলাদেশে আফগানিস্তান ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল তিন ধাপ পিছিয়ে থেকে।

এমন হারের প্রভাব পড়েছে এ ফরম্যাটে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়েও। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারায় এক ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশকে টপকে আট নম্বরে উঠে এসেছে আফগানরা। বাংলাদেশের বর্তমান অবস্থান তালিকার ৯ নম্বরে। এ তালিকায় শীর্ষ দশ দলের মধ্যে সবার শেষে অবস্থান ওয়েস্ট ইন্ডিজের।

সিরিজ শুরুর আগে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের ছিল ৮৪। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন ৮৫। বাংলাদেশেরও পয়েন্ট ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ এখন ৯–এ।

অথচ এ বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেছে আফগানরা। এ তালিকায় শীর্ষ দল ভারত। দুই অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পাকিস্তানের অবস্থান তালিকার তিন নম্বরে।
খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ...

নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ: আমির খসরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত্যেকের...

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম...

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি: এফবিআইয়ের গোপন নথি ফাঁস

  বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় তিন সপ্তাহ আগে। কিন্তু মাঠের...