শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সবাইকে খুব দায়িত্বশীল হতে হবে। কারণ আমাদের মাথার ওপর সবচেয়ে বড় বিপদ আছে। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা, তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, আমাদের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি।

বুধবার ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

আগামী নির্বাচন নিয়ে বিএনপি চিন্তিত জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করেছে। তারা ইতোমধ্যে চিঠি দিয়েছে আমাদের মতামত জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি, শিগগির আমাদের মতামত দেবো।

তিনি আরো বলেন, একটি রাজনৈতিক দল, আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে মতামত দেয়াটা আমি মনে করি সমীচীন নয়। জনগণ সিদ্ধান্ত নেবে যে, কে রাজনীতি করবে, কে করবে না এবং সেটা নির্বাচনে মাধ্যমে। নির্বাচনে যারা জনগণের কাছে খারাপ হয়ে যাবে, তারা বাতিল হয়ে যাবে। অথবা সংসদ সিদ্ধান্ত নেবে। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়টা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়। এটা জনগণের দায়িত্ব।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...

শুল্কমুক্ত ২৩.৬ টন কাপড় উধাও, রাজস্ব ফাঁকি ১ কোটি ৩ লাখ টাকা

রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা...

চুনতিতে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রিফ্রেশ বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি...