শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে মশার কয়েলের আগুনে পুড়ল ৩৭ দোকান

চট্টগ্রামে ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকায় মশার কয়েলের আগুনে পুড়লো ৩৭টি দোকান। তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম বলেন, রাত ১২টা ১০ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। সিইপিজেড এবং কেইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বসতঘর, খাবার হোটেল, মুদি দোকান, ভাঙ্গারি দোকান, জেলেদের জাল রাখার ঘরসহ ৩৭টি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ঘটে বসতঘরের মশার কয়েল থেকে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...