শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মহেশখালীতে যুবলীগের সভাপতি মিন্টু গ্রেফতার

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য জিল্লুর রহমান মিন্টুকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বড় মহেশখালী নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিল্লুর রহমান মিন্টু বড় মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে অস্ত্রসহ হামলার অভিযোগও রয়েছে এই মিন্টুর বিরুদ্ধে।

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ জানান, বড় মহেশখালী নতুন বাজার থেকে জিল্লুর রহমান মিন্টু নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...