শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি চট্টগ্রাম পলিটেকনিক শিক্ষার্থীদের

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের নির্দিষ্ট সময়ে দুটি ছাত্রবাস না খোলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করেনি কর্তৃপক্ষ। যার কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা প্রকাশ করে ছাত্রাবাস খুলে দেওয়ার কথা দিয়েছিলেন অধ্যক্ষ। কিন্তু তিনি কথা রাখেননি। আমাদের কষ্ট দেখছেন না। বাসা দূরে হওয়ার কারণে অনেক টাকা যাওয়া-আসায় চলে যায়। তাছাড়া রাস্তাঘাটে যানজটের কারণে পড়াশোনার সময়ও নষ্ট হয়। তাই আমাদের কথা চিন্তা করে দ্রুত তালিকা প্রকাশ করে ছাত্রবাস খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. ইয়াছিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন জানান, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাস খুলে দেওয়ার বিষয়ে আমরা আবেদন পেয়েছি। কর্তৃপক্ষকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...