শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো. ইসমাইল হোসেন বাতেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইসমাইল ফেনী জেলার পরশুরাম পৌরসভার উত্তর গুতুমার আব্দুল হান্নানের ছেলে।

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৩টায় নগরীর মোহরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন। তিনি জানান, গতকাল রাত ৩টায় অভিযান চালিয়ে মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো. ইসমাইল হোসেন বাতেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...