শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে যুবলীগের সংগঠক মোরশেদ আলী গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীতে মো: মোরশেদ আলী (৩৮) নামে এক যুবলীগের সংগঠককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে কর্ণফুলী থানাধীন বৈরাগ উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। গ্রেফতার মোরশেদ আলী কর্ণফুলী থানাধীন বৈরাগ উত্তর বন্দর এলাকার আকবর আলীর ছেলে।

মোরশেদ আলী যুবলীগের সংগঠক বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, নগরীর বাকলিয়া থানার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় ও মোরশেদ আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...