শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

`চালকের চোখে ঘুম’, মইজ্জ্যারটেকে আইল্যান্ডে উঠে গেল বাস

চট্টগ্রামের নতুন ব্রিজে কক্সবাজারগামী তিশা ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মইজ্জ্যারটেক টোলপ্লাজার ৪ ও ৫ নম্বর লেনের মাঝের আইল্যান্ডে উঠে যায়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর টোলপ্লাজার ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভি’র প্রজেক্ট ম্যানেজার সুমন ঘোষ জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় আঘাত করে। আল্লাহর রহমতে টোল প্লাজার কর্মচারী এবং বাসের সব যাত্রী অক্ষত আছেন। তবে বাসের সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী, চালকের চোখে ঘুম ছিল অথবা বাসের ব্রেক ফেল করেছিল। ঘটনার পর ড্রাইভার ও হেলপার পলাতক। দুর্ঘটনার কারণে সাময়িকভাবে টোলপ্লাজার ৫ নম্বর লেন বন্ধ রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, তিশা ট্রাভেলসের একটি বাস টোলপ্লাজার আইল্যান্ডে আঘাত করেছে বলে জানতে পেরেছি। হতাহতের কোনো খবর নেই, তবে ভাঙচুর হয়েছে। দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির সামনের অংশ এবং টোলপ্লাজার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...