শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

টেকনাফ সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের টেকনাফ মহেশখালীয়া পাড়া ঘাট সংলগ্ন সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে দুই মাদ্রাসার ছাত্র। আজ রবিবার দুপুরে এমন ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়দের থেকে জানা যায়, তারা একসাথে তিন বন্ধু সমুদ্র সৈকতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তারা সমুদ্র সৈকতে ভেসে যায়, স্থানীয়রা তাৎক্ষণিক একজনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাকি নিখোঁজ দুজনকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ডের আভিযানিক দল।

নিখোঁজ হওয়া দুইজন ছাত্র টেকনাফ খোন্দকার পাড়া মাওলানা ইলিয়াস হুজুরের মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র বলে জানা গেছে। স্থানীয় ব্যবসায়ী সাইফ উদ্দিন জানান, তারা দুপুরে টেকনাফ মহেশখালীয়া পাড়া ঘাট থেকে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...