শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে বাসচাপায় পথচারী নিহত

সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মো. ফটিক ইসলাম বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর এলাকার বাসিন্দা। তিনি বাড়বকুণ্ড বাজারের একটি চায়ের দোকানে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, রাতে রাস্তা পার হওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগতির বাস মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে ওই যুবককে চাপা দেয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, যাত্রীবাহী বাসটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই যুবককে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...