শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় সড়ক দুর্ঘটায় নিহত ১, গুরুতর আহত ২

পটিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোঃ আবুল কালাম (৫৫) পটিয়া উপজেলার খরনা ইউপির, উত্তর খরনা (ফকিরপাড়া) কালা মিয়ার পুত্র। এ দূর্ঘটনায় আহতরা হলেন একই এলাকার মৃত আহমদ ছফা, মোঃ আব্দুল জব্বার প্রকাশ লিটা ও মোঃ আব্দুল জব্বারের স্ত্রী মর্জিনা বিনতে হ্যাপি।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের কমলমুন্সির হাটের পূর্ব পাশে চট্টগ্রাম টু কক্সবাজারগামী কিং ট্রাভেলস বাস (নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-৮৮৩৪) ও একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার একজন নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়। আহতদের পটিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ গাড়ি দুইটি তাদের হেফাজতে নেন।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...