শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ফজলে করিমকে আরেক হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট

কারাগারে থাকার চট্টগ্রাম রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে ছাত্র আন্দোলনের আরেকটি হত্যা মামলা শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে আদালত।

আজ সোমবার (২৫ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে আবেদন করা হলে, চট্টগ্রাম মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক আবু বক্কর ছিদ্দিকী এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম আদালতের চান্দগাঁও থানা জিআরও রাসেল বলেন, চান্দগাঁও থানার হত্যা ১৮(৮)২৪ মামলায় ফজলে করিমকে শ্যোন অ্যারেস্ট দেখায় আদালত। তিনি এই মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া সাপেক্ষে তাকে শ্যোন অ্যারেস্ট চাওয়া হয়।

ভারতে যাওয়ার চেষ্টাকালে গত ১২ সেপ্টেম্বর ফকিরমোড়া বিওপির টহল দল আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। এরপর চট্টগ্রামে বেশ কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...