শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী বহিষ্কৃত যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে হামলায় নেতৃত্বদানকারী শীর্ষ সন্ত্রাসী আবুল বশরকে (৪০) গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকার মেয়র গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আবুল বশর (৪০) আনোয়ারার বুরুমছড়া সদর দিঘি আবু তাহের বাড়ির মৃত নুরুল আলমের ছেলে। বর্তমানে নগরীর মেয়র গলির ৩ নম্বর রোড়ের আরএনটি ইউনুস গার্ডেনে থাকেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গ্রেপ্তার আবুল বশর নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এবং সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর বিশ্বস্ত সহযোগী। তার বিরুদ্ধে ষোলশহর রেল স্টেশন এবং ২ নম্বর গেট এলাকায় ত্রাস সৃষ্টি, মাদক ব্যবসা, চাঁদাবাজি, সরকারি জমির অবৈধ দখলের অভিযোগ রয়েছে। জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় তার নেতৃত্বে ছাত্রদের উপর নির্বিচারে হামলা করা হয়।

যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীর ওপর হামলার ঘটনায় ২০২১ সালের ২৪ জানুয়ারি রাতে নগরের ষোলশহর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন এই আবুল বশর। ওই ঘটনায় ২৯ জানুয়ারি তাকে বহিষ্কার করে নগর যুবলীগ। তার বিরুদ্ধ পাঁচলাইশ ও কোতোয়ালী থানায় হত্যা, মারামারিসহ ছয়টি মামলা রয়েছে। মামলার এজাহারনামীয় পলাতক অপরাপর আসামীদের গ্রেপ্তারের নিমিত্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

খান\চট্টলা

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...