শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চান্দগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের একান্ত সহযোগী মো. তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তারেক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য ও বেপারিপাড়ার মৃত মো. ইউসুফের ছেলে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে চান্দগাঁও থানাধীন বেপারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য ও চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের একান্ত সহযোগী মো. তারেককে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় বিষ্ফোরক আইনে মামলা রয়েছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...