শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বেশি গুতাগুতি করলে কাউকে ছাড় দেব না : ভারত প্রসঙ্গে অলি

‘বেশি গুতাগুতি করলে কাউকে ছাড় দেব না’— বলে মন্তব্য হুঁশিয়ার করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

তিনি বলেছেন, আমরা ভারতের বিপক্ষে না, আমরা কোনো দেশের বিরুদ্ধে না। যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে, তাদের প্রতি সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে ‘বেশি গুতাগুতি করলে কাউকে ছাড় দেব না’।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান রইল। প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে -এটাই প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ। কোনো দেশের সঙ্গে শত্রুতা নয়, সব দেশের সঙ্গে বাংলাদেশের মানুষ সুসম্পর্ক রাখতে চায়। তবে, বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে মানুষ তার উচিত জবাব দেবে।’

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ভারতের দালাল। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনের সময়টুকু ছাড়া বাকিরা ভারতের দালাল ছিল। বর্তমানে কাউকে ভারতের দালাল হিসেবে কাজ করতে দেব না।’

সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...