শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা

বৈধ ভিসা বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দেশে অবস্থানকারী কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান , অবৈধ বিদেশিদের শনাক্ত করার জন্য একটি বিশেষ অভিযান শুরু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে দেশের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে।

তিনি বলেন, “যারা বৈধ উপায়ে বাংলাদেশে আসেন এবং সঠিক নিয়ম মেনে অবস্থান করেন, তাদের কোনো সমস্যা হবে না। তবে অবৈধভাবে যারা এখানে আছেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, অনেক বিদেশি পর্যটক, কর্মী বা শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবস্থান করছেন। এ বিষয়টি সরকারের নজরে এসেছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার এই উদ্যোগকে দেশবাসী ইতিবাচকভাবে গ্রহণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ দেশকে নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইমন দাশ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...