শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সব দলকে নিয়ে সরকার গঠনের পরিকল্পনা তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পুনর্গঠনের জন্য সকল মানুষের ঐক্য প্রয়োজন। তিনি বলেন, “আমরা সকল দলকে নিয়ে একটি সরকার গঠন করতে চাই, যেখানে সবাই তাদের মতামত প্রকাশ করতে পারবে।” রোববার (৮ ডিসেম্বর) রংপুরে দলের বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।

তারেক রহমান দাবি করেন, আওয়ামী লীগ সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়েছে এবং বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে বিভেদ সৃষ্টি করেছে, যার ফলে দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হয়েছে। এই পরিস্থিতি থেকে বের হতে বিএনপির প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটির কম নয় এবং ক্ষমতায় গেলে তিনি স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করবেন, যাতে বেকারত্বের সমস্যার সমাধান হয়। তিনি আরও বলেন, যদি সরকার গঠন করা সম্ভব হয়, তবে গত ১৫ বছরে নিহতদের স্মরণে স্থাপনা নির্মাণ ও তাদের পরিবারের সদস্যদের জন্য রাষ্ট্রীয় চাকরি সুবিধা প্রদান করা হবে।

এছাড়া, লালমনিরহাটে বিমানবন্দর চালু করার বিষয়ে তারেক রহমান বলেন, এটি ব্যবসায়িক বিষয় এবং ভর্তুকি দিয়ে বিমানবন্দর চালানো সম্ভব নয়। তবে, যদি কোনও প্রাইভেট কোম্পানি লাভজনকভাবে পরিচালনা করতে পারে, তাহলে সরকার অবকাঠামো সহায়তা দিতে পারে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...