শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

ডেক্স রিপোর্ট

নীলফামারীতে সড়ক ও রেলপথে পৃথক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুটমিলের সামনে দ্রুতগামী বাসের চাপায় আলমগীর হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়। তিনি সৈয়দপুর উপজেলার চৌমুহনী বাড়াইশাল মাঝাপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।

একই দিন সকালে নীলফামারীর গাছবাড়িতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বিমল চন্দ্র রায় (৬০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি পৌরসভার বাড়াইপাড়ার মৃত বাতাসু বর্মনের ছেলে। রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ-উন নবী।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...