শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট নতুন মাইলফলক

মোঃ রায়হান: প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার হাঁকানোর কৃতিত্ব যোগ হয় মাহমুদউল্লাহ রিয়াদের খাতায়। তিনি ২০০ টি ছক্কার মাইলফলক স্পর্শ করে বিশ্বের ৪১ তম ক্রিকেটের হিসাবে এই রেকর্ড করেন।

রোববার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। সেই ইনিংস তিনি তিনটি করে চার ও ছক্কা হাঁকিয়ছেন। এতেই রেকর্ড গড়ে ফেলেন টাইগার এই অলরাউন্ডার। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে রোমারিও শেফার্ডকে ছক্কা মেরে এই মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা মাহমুদউল্লাহর ছক্কার সংখ্যা এখন ২০০। এসব ওভার-বাউন্ডারি হাঁকাতে তাকে খেলতে হয়েছে মোট ৪৩০ ইনিংস। এর মধ্যে টেস্টে ২৪টি, ওয়ানডেতে ৯৯টি ও টি-টোয়েন্টিতে ৭৭টি ছক্কা হাঁকান এই সাইলেন্ট কিলার।
দ্বিতীয় অবস্থানে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ৪৪৮ ইনিংসে ১৮৮ ছক্কা হাঁকানোর কৃতিত্ব তার ঝুলিতে।

ছক্কা হাঁকানোর তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এই দুইজন ৫২১ ইনিংসে ১৭৩টি এবং ৪৯১ ইনিংসে ১৩৫টি ছক্কা হাঁকান। সেরা ৫ এর মধ্যে আছেন ডানহাতি উইকিটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাশ।
এই তালিকায় শীর্ষে আছেন ভারতীয় হার্ডহিটার ক্রিকেটার রোহিত শর্মা। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৬২৪ টি ছক্কা হাঁকিয়েছেন।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...