শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাজারে সংকট কমাতে দেশে এলো ৫২ হাজার টন সয়াবিন তেল

 

বাজারে সয়াবিন তেলের ঘাটতি মেটাতে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে চার জাহাজে আমদানি করা হয়েছে ৫২ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। এসব তেল আমদানি করেছে দেশের শীর্ষ তিনটি গ্রুপ—সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং টিকে গ্রুপ।

এবারের চালানে টিকে গ্রুপ আমদানি করেছে ২৫ হাজার টন, সিটি গ্রুপ ২০ হাজার টন এবং মেঘনা গ্রুপ ৭ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। সংশ্লিষ্টরা বলছেন, এই আমদানির ফলে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দ্রুত কমে যাবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (৭ ডিসেম্বর) এমটি আরডমোর শায়ানি এবং এমটি ডাম্বলডোর নামের দুটি জাহাজে ২১ হাজার ৫০০ টন সয়াবিন তেল বন্দরে এসেছে। পরবর্তীতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায় আরও দুটি জাহাজ—এমটি সানি ভিক্টরি ও এমটি জিঙ্গা থ্রেশার। এই জাহাজ দুটিতে রয়েছে ৩০ হাজার ৬০০ টন অপরিশোধিত সয়াবিন তেল।

এসব তেল বন্দরে খালাসের পর কাস্টমস নিয়ন্ত্রিত ট্যাংক টার্মিনালে সংরক্ষণ করা হবে। শুল্ক ও কর পরিশোধের পর তেলগুলো সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে পাঠানো হবে পরিশোধনের জন্য। প্রক্রিয়া শেষে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই বাজারে পৌঁছাবে এসব তেল।

ব্যবসায়ীদের মতে, আমদানির জন্য অনেক আগেই ঋণপত্র খোলা হয়েছিল। চারটি জাহাজই ব্রাজিল ও আর্জেন্টিনার বন্দর থেকে এক মাস আগে যাত্রা শুরু করে। তারা আশা করছেন, মূল্য সমন্বয়ের কারণে রোজার আগেই আমদানি আরও বাড়বে, যা বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

ডেক্স রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...