শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চিন্ময়কান্ডে পুলিশের উপর হামলার ৮জন আসামি রিমান্ডে

 

চিন্ময় কান্ডে পুলিশের ওপর হামলা মামলার আট আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আসামিরা হলেন- সুমন দাস, সুজন চন্দ্র দাস, ইমন চক্রবর্তী, রূপন দাশ, সৌরভ দাশ, সাকিবুল আলম, আহমদ হোসেন ও মো. রাকিব।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান জানান, আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় মোট তিনটি মামলা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তার আটজনের সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। আদালত পাঁচ দিন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহের মামলায় গেলো ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজনভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। প্রায় তিন ঘণ্টা আটকে থাকার পর একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে।

ডেক্স রিপোর্ট/এ আর ইমন

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...