শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জয়ের রেসিং কারের দাম প্রায় ১৫ কোটি টাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিলাসী জীবনযাপন নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময়ে তার রেসিং কার সংগ্রহ এবং যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনের তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সজীব ওয়াজেদের দুইটি বিখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের রেসিং কারের ছবি ও তথ্য প্রকাশ করেছেন। সায়েরের তথ্য অনুযায়ী, এই গাড়িগুলোর মধ্যে ২০২১ মডেলের ম্যাকলারেন ৭৬৫ এলটির বাজার মূল্য প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা। আর ম্যাকলারেন পি১ মডেলের গাড়িটির মূল্য প্রায় ১২ কোটি টাকা।

জয় গত বছর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার কলোনিয়াল চ্যালেঞ্জ কাপ নামের একটি কার রেসে অংশগ্রহণ করেন। এই রেসে নিজের গাড়ি ব্যবহার করেই প্রতিযোগিতা করতে হয়। সায়েরের পোস্টে জানা যায়, এই প্রতিযোগিতায় জয় তার ম্যাকলারেন ৭৬৫ এলটি গাড়ি নিবন্ধন করেছিলেন।

এছাড়া গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, জয় যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন। স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করেছিলেন তিনি। এসব তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তীব্র হচ্ছে।

সমালোচকরা বলছেন, দুর্নীতি এবং ঘুষের মাধ্যমে অর্জিত অর্থের মাধ্যমেই এসব বিলাসবহুল গাড়ি কেনা হয়েছে। তবে এ বিষয়ে জয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডেক্স রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...