শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ছাত্রশিবিরের কমিটিতে পূজা চেরীর নাম! নায়িকার ক্ষোভ

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কার্ড ভাইরাল হয় মঙ্গলবার, যেখানে বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের নামাঙ্কিত প্যাডে একটি তালিকা প্রকাশিত হয়েছে। ওই তালিকাটি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা) কমিটির বলে দাবি করা হয়। সেখানে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের পদে পূজা চেরীর নাম উল্লেখ করা হয়, যেখানে লেখা ছিল “পূজা চেরী (অমুসলিম শাখা)”।

এই তালিকা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি করে। তবে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, তালিকাটি ভুয়া এবং এমন কোনো কমিটি তৈরি করা হয়নি।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন পূজা চেরী।

তিনি লিখেছেন, “মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। সাধারণত কোনো গুজব নিয়ে আমি মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক। তবে আজকের গুজব নিয়ে কথা বলা জরুরি।”

তিনি আরও বলেন, “এটি শুধু একটি গুজব হলে তেমন কোনো বিষয় ছিল না। কিন্তু এখানে ধর্মের প্রসঙ্গ জড়ানো হয়েছে, যা সব ধর্মের জন্য অপমানজনক। এমন গুজব ছড়ানো উচিত নয়, যা জাতি, বর্ণ, বা ধর্মের ওপর প্রভাব ফেলে।”

পূজা চেরী তার বক্তব্যের শেষাংশে জানান, “আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার পেশার জায়গা। আমি সব সময় এই পেশাকেই সম্মান করি এবং উপভোগ করি। এর বাইরে আমি কোনো রাজনৈতিক পেশার সঙ্গে যুক্ত নই।”

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...