শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী আজ

আজ ১২ ডিসেম্বর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী। ১৮৮০ সালের এই দিনে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করা মওলানা ভাসানী জীবনের বড় অংশ কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে।

অধিকারবঞ্চিত মেহনতি মানুষের স্বার্থরক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে তিনি মানুষকে সংগঠিত করতেন। তার সাদাসিধে জীবনযাপন দেশপ্রেম ও নিঃস্বার্থতার উদাহরণ।

শোষণ, বঞ্চনা ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গঠনে মওলানা ভাসানী ছিলেন আজীবন নিবেদিত। ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দিয়ে তিনি জনগণের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিলেন।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন মওলানা ভাসানী। টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার অবদান আজও জাতির জন্য প্রেরণার উৎস।

 

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...