শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

১৫ মিনিটেই বাংলাদেশ দখল সম্ভব:তৃণমূল নেতা

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের এক নেতা টিংকুর রহমান বিশ্বাস বিতর্কিত মন্তব্য করে বলেছেন, “১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দিলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে।”

বুধবার (১১ ডিসেম্বর) মালদা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। টিংকু দাবি করেন, বাংলাদেশের অস্তিত্ব ভারতবর্ষের কারণে, ১৯৭১ সালে শরণার্থীদের আশ্রয় দিয়ে তাদের দেশে পাঠিয়েছিল ভারত।

তিনি আরও বলেন, “গোটা ভারত নয়, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানরাই বাংলাদেশ দখল করতে সক্ষম। পুলিশ বা ফোর্সের প্রয়োজন হবে না।”

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পাল্টা কটাক্ষ করেন। মঙ্গলবার তিনি হাস্যকরভাবে বলেন, “ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিকশা কলকাতা দখল করতে আসছে।” অথচ বাংলাদেশে হাতে টানা রিকশা নেই।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য না করার নির্দেশ দিলেও তার দলের এই জেলা নেতা বিতর্ক উসকে দিয়েছেন। তার বক্তব্যে তৃণমূল এবং বিজেপি উভয়ের নেতাদের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...