শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরবঙ্গে শীতের দাপট, জানুয়ারিতে তাপমাত্রা নেমে আসতে পারে ৩ ডিগ্রিতে

শীতের আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে, আর উত্তরবঙ্গে এর দাপট আরও বেশি। এরই মধ্যে পঞ্চগড়, রাজশাহী এবং চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৯.৭ ডিগ্রি এবং ঢাকায় সর্বনিম্ন ১৫ ডিগ্রি ও সর্বোচ্চ ২১.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের ১৯ বা ২০ ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চলসহ আরও বিস্তৃত হতে পারে। ঢাকায় শৈত্যপ্রবাহ নাও আসতে পারে, তবে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। জানুয়ারির শুরুতে তাপমাত্রা আরও কমতে পারে এবং ৩-৪ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে। কুয়াশার কারণে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শীতপ্রবণ অঞ্চলগুলোর মানুষকে এই অবস্থার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...